মুক্তাগাছায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত
সংগৃহীত
ময়মনসিংহের মুক্তাগাছায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
সোমবার উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী অটোরিকশাটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনযাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও ২ জন।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।