টঙ্গীতে ৩৮ মাদকসেবীকে গ্রেফতার, ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা
প্রতিকি ছবি
গাজীপুরের টঙ্গী মাদকপল্লি খ্যাত হাজি মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অভিযানকালে পুলিশ নারী মাদকসেবীসহ ৩৮ জনকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়।
আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে এই অভিযান শুরু হয় বেলা সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চলে।
এতে নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ বেলায়েত হোসেন। অভিযানে ওই বস্তিতে থাকা ‘মাদক সম্রাট কিং বাবু’র বিলাসবহুল বাড়ির সন্ধান মিললেও ধরা পড়েনি সে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ানুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।