রংপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রংপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিকি ছবি

 

রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সোমবার রাতে মাহিগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর আলম (৫৬) কল্যাণী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে নুর আলমের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।