তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯২
প্রতিকি ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর থানা থেকে গ্রেফতার করা হয়েছে ৪৩ জনকে।
তেজগাঁও বিভাগ সূত্র জানায়, সোমবার (৪ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে— তেজগাঁও থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ছয় জন, হাতিরঝিল থানায় সাত জন, আদাবর থানায় ১১ জন, মোহাম্মদপুর থানায় ৪৩ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাত জন।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।