তিন ছাত্রীর সিট বাতিল নিয়ে উত্তাল তিতুমীর কলেজ

তিন ছাত্রীর সিট বাতিল নিয়ে উত্তাল তিতুমীর কলেজ

সংগৃহীত

হলে তিন ছাত্রীর সিট বাতিলকে কেন্দ্র করে সরকারি তিতুমীর কলেজে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।

মঙ্গলবার (৫ মে) রাতে তিতুমীর কলেজের সুফিয়া কামাল হলের সামনে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় সিট বাতিল নিয়ে ছাত্রীদের পক্ষে বিপক্ষে অবস্থান নিতে দেখা যায়। দুপক্ষের বিভিন্ন স্লোগানে পরিবশে উত্তপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে প্রধান ফটকের সামনে জড়ো হন ছাত্ররাও। তাদের ভেতরও পক্ষ বিপক্ষ নিয়ে বাগবিতণ্ডা হয় বলেও অভিযোগ উঠেছে।

এক পক্ষের অভিযোগ- হলে ছাত্র রাজনীতির নিষিদ্ধের দাবি জানানোর কারণে বাতিল করা হয়েছে তিনজন ছাত্রীর সিট। হলের সিট বাতিলের নোটিশে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশে তদন্ত কমিটির পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তদন্ত কমিটি তাদের সঙ্গে কোনো কথা বলেনি। 

অন্যদিকে আরেক পক্ষ বলছে, গোপন রাজনৈতিক কার্যক্রমের ফলেই বাতিল করা হয়েছে ওই তিন শিক্ষার্থীর সিট।