গাজীপুরের কালীগঞ্জে মাদক কারবারিসহ আটক ১২

গাজীপুরের কালীগঞ্জে মাদক কারবারিসহ আটক ১২

সংগৃহীত ছবি

গাজীপুরের কালীগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে পুলিশ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় দক্ষিণবাগ এলাকার আবদুল আজিজের ছেলে মাদক ব্যবসায়ী মো. ইসমাইল শেখ (২৫) ও বক্তারপুর ইউনিয়নের দক্ষিণ খৈকড়া এলাকার ফজলুর রহমানের ছেলে মেরাজ আকন্দকে (২৬) আটক করে।

তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় পলাতক আসামি দক্ষিণবাগ এলাকার ফালু মিয়ার ছেলে মো. মনিরকেও আটক করা হয়।

অপরদিকে জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়া এলাকার ওয়াহিদ প্রধানের বাড়ির পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে রয়েন পশ্চিমপাড়া এলাকার সুলতান উদ্দিনের ছেলে মো. ফাহমিদ শেখকে (২৩) আটক করে দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পলাতক আসামি ছাতিয়ানী এলাকার বিল্লাল শেখের ছেলে শাহাদাত হোসেন রবিনকেও আটক করা হয়।

আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন কালের কন্ঠকে বলেন, পুলিশ উপজেলার কয়েকটি ইউনিয়নে অভিযান চালায়। মাদক কারবারি ও পলাতক আসামিসহ ১২ জনকে আটক করেছে। আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।