ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি সাততলা ভবনের ছাদ থেকে পড়ে কারিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে বিবিরহাটের হাসান টাওয়ার-১ ভবনে এ ঘটনা ঘটে। নিহত কারিম সৌদি আরব প্রবাসী মহিনউদ্দিনের ছেলে।

পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন।

এ সুযোগে কারিম অজান্তেই ভবনের ছাদে চলে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের কিনারে খেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় সে।

পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।