ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুইমাসের বেতনের চেক হস্তান্তর

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুইমাসের বেতনের চেক হস্তান্তর

ছবিঃ সংগৃহীত।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দুই মাসের বেতনের চেক হস্তান্তর করেছে বাংলাদেশ মাদ্রাসা অধিদপ্তর। আজ বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের জানুয়ারি-২০২৬ ও ফেব্রুয়ারি-২০২৬ পর্যন্ত মোট দুই মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৪টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 

শিক্ষকগণ দুইমাসের  আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।