গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিকি ছবি

 

গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পদুমশহর রেলগেট বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা এলাকার আনিছুর রহমানের ছেলে মেহেদী হাসান মিন্টু ও একই এলাকার মৃত রমজান আলীর ছেলে আশিকুর রহমান আশিক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পদুমশহর ইউনিয়নের পদুমশহর রেলগেট বাজারে অভিযান চালানো হয়। এ সময় মাদক কেনাবেচার সময় মেহেদী হাসান মিন্টু ও আশিকুর রহমান আশিককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে মেহেদী হাসানের কাছ থেকে ২৫ পিস এবং আশিকুর রহমানের কাছ থেকে ১৫ পিসসহ মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে পলাশবাড়ী ও সাঘাটা থানার বিভিন্ন এলাকায় মাদকের কারবারের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।