সরকারিভাবে ফিজিতে ১০৫ পদে চাকরির সুযোগ

সরকারিভাবে ফিজিতে ১০৫ পদে চাকরির সুযোগ

ফাইল ছবি

সরকারিভাবে বিদেশে চাকরির বড় সুযোগ এসেছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে ফিজিতে ৩৮ ক্যাটাগরিতে মোট ১০৫ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। 

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

গাড়িচালক, মেশিন অপারেটর, মেকানিক, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টারসহ বিভিন্ন টেকনিক্যাল ও বিশেষজ্ঞ পদে জনবল নেওয়া হবে।

উল্লেখযোগ্য পদসমূহ:

ভারী যানবাহনচালক (১০ পদ)

এক্সক্যাভেটর, গ্রেডার ও ফর্কলিফট অপারেটর

স্প্রে পেইন্টার ও প্যানেল বিটার

ডিজেল ও অটোমোবাইল মেকানিক

ওয়েল্ডার, কার্পেন্টার ও ইলেকট্রিশিয়ান

ফার্নিচার, অ্যালুমিনিয়াম ও গ্লাস টেকনিশিয়ান

প্লাম্বার, জেনারেটর সার্ভিস টেকনিশিয়ান

ইনভেন্টরি ম্যানেজারসহ বিভিন্ন কারিগরি পদ

কয়েকটি বিশেষজ্ঞ ও ম্যানেজমেন্ট পদ (আলোচনা সাপেক্ষে বেতন)

আরও পড়ুন

স্নাতক পাসে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

বেতন কাঠামো

অধিকাংশ টেকনিক্যাল পদের বেতন: ঘণ্টাপ্রতি ৬.৫০–৭.৫০ ফিজি ডলার

ভারী যানবাহনচালক: সপ্তাহে ২৫০–৩৫০ ফিজি ডলার

ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার: বছরে ৩০,০০০–৩৫,০০০ ফিজি ডলার

কিছু বিশেষজ্ঞ পদের বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে

বয়সসীমা ও চাকরির ধরন

আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরিটি চুক্তিভিত্তিক, প্রাথমিকভাবে ৩ বছরের জন্য, যা নবায়নযোগ্য। দৈনিক ৮ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি লাগবে না।

নির্বাচিত প্রার্থীদের খরচ

নির্বাচিতদের ক্ষেত্রে বিভিন্ন খরচ প্রযোজ্য হবে, যার মধ্যে রয়েছে—

বোয়েসেল সার্ভিস চার্জ: ৪৪,৮৫০ টাকা

বিমানভাড়া: ২,২০,০০০–২,৪০,০০০ টাকা

এজেন্ট ফি: ২০,০০০ টাকা

জব প্লেসমেন্ট ফি: ১৫,০০০ টাকা

ওয়ার্ক পারমিট লিগালাইজ ও ভেরিফিকেশন ফি: ২৫,০০০ টাকা

চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে।

আবেদনের শেষ সময়

১০ মে, ২০২৬ 

আন্তর্জাতিক কর্মসংস্থানের এই সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে বোয়েসেল।