মিরপুরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১৫৩
ফাইল ছবি
রাজধানীর মিরপুর বিভাগে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ মে) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (০৬ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সারাদিন অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
জানা যায়, মিরপুর মডেল থানায় ৫৬ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ১৫ জন, শাহআলী থানায় ১৭ জন, দারুস সালাম থানায় ১৪ জন, ভাষানটেক থানায় ৫ জন ও রূপনগর থানায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে