সোয়া ঘণ্টা পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চলাচল শুরু

সোয়া ঘণ্টা পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চলাচল শুরু

সংগৃহীত

এক ঘণ্টা ২০ মিনিট ব‌ন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া ফে‌রি চলাচল শুরু হয়েছে।

বৃহস্প‌তিবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হলে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রাত ১০টা ১০ মি‌নিট থেকে ঝোড়ো বাতাসে পদ্মা নদী উত্তাল থাকায় নৌদুর্ঘটনা এড়াতে এই রুটে ফে‌রি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে ফে‌রি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রান্তের সড়কে আটকা পড়ে বেশকিছু যানবাহন। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, উত্তাল পদ্মা শান্ত হওয়ায় রাত সাড়ে ১১ টার দিক থেকে ফে‌রি চলাচল পুনরায় চালু হয়েছে। দৌলত‌দিয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো সি‌রিয়াল নেই। বর্তমা‌ন বহরে ছোট-বড় ১৪টি ফে‌রি রয়েছে।