পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৬.৮৩ শতাংশ

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৬.৮৩ শতাংশ

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লাখ ৫৯ হাজার ৭৫৩। এদের মধ্যে ৯ লাখ ১ হাজার ৭২৪ জন ছিল নিয়মিত ছাত্রছাত্রী, ৫০ হাজার ৭৯৮ জন চলমান ছাত্রছাত্রী এবং আরও ১ হাজার ২৩১ জন কম্পার্টমেন্টাল বিভাগের অধীনে পরীক্ষায় বসেছিল।

শুক্রবার (৮ মে) এ ফল প্রকাশ করা হয়। এ বছর সার্বিকভাবে পাসের হার ৮৬.৮৩ শতাংশ। পর্ষদের তরফ থেকে জানানো হয়, এবার মেধাতালিকায় ১৩১ জন আছেন। 

এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। তিনি পেয়েছেন ৬৯৮ নম্বর পেয়েছেন ৯৯.৭১ শতাংশ। দ্বিতীয় হয়েছেন বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়। তিনি পেয়েছেন ৬৯৬। দ্বিতীয় স্থানে বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৯৬। আর ৬৯৫ পেয়ে তৃতীয় স্থান পেয়েছে ৩ জন, দক্ষিণ ২৪ পরগনার সৌর জানা, পূর্ব মেদিনীপুরের অঙ্কন কুমার জানা এবং বাঁকুড়ার মৈনাক মণ্ডল।

এ বছর ৯০ শতাংশের বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থীদের হার ১.৪৬ শতাংশ। ৮০-৯০ শতাংশ পেয়েছে ২.৮৯ শতাংশ পরীক্ষার্থী। এবারের সর্বোচ্চ পাশের হার কালিম্পং (৯৫.১০ শতাংশ)। দ্বিতীয়তে আছে পূর্ব মেদিনীপুর (৯৪.৮২ শতাংশ) এবং তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে কলকাতা (৯২.৩১ শতাংশ) এবং পশ্চিম মেদিনীপুর (৯১.০৪ শতাংশ)। 

এক সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লাখ ১ হাজার ৭২৪ জন। ছাত্র সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮৪৪ জন। ছাত্রী সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৮৮০ জন। 

এবার পরীক্ষার ৯০ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। চলতি বছর বিধানসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে দেওয়া হয়েছিল। পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি।