ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের সুবর্ণ সুযোগ

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের সুবর্ণ সুযোগ

ইস্টার্ন ব্যাংক পিএলসির লোগো। ফাইল ছবি

বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘কাস্টমার সার্ভিস অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা বিবিএ ডিগ্রিধারী হতে হবে। যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা বিবিএ
অভিজ্ঞতা: ১-২ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
বেতন: ৩৬,০০০-৪৫,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ইস্টার্ন ব্যাংক পিএলসি আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম