ফোনে নেটওয়ার্ক না থাকলে ওয়াইফাই কলিং ফিচার দিয়ে কল করার উপায়
ছবি: সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশে একাধিক মোবাইল নেটওয়ার্ক অপারেটর ওয়াইফাই কলিং ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকলে, আপনার ফোন এবং ক্যারিয়ার যদি ওয়াইফাই কলিং সাপোর্ট করে তবে আপনি ওয়ায়ইফাই এর মাধ্যমে কল করতে পারবেন। এই প্রতিবেদনে জানানো হলো ওয়াইফাই কলিং কীভাবে চালু করবেন তা বলছি। প্রথমে জেনে নেওয়া যাক ওয়াইফাই কলিং কী?
ওয়াইফাই কলিং
ওয়াইফাই কলিং হল এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে আপনি আপনার মোবাইল নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ইন্টারনেট কানেকশন ব্যবহার করে কল করতে এবং রিসিভ করতে পারবেন।
সহজ ভাষায় বললে, আপনার ফোনে নেটওয়ার্ক সিগন্যাল কম থাকলেও যদি ওয়াইফাই থাকে, তাহলে মোবাইল নম্বর দিয়েই আপনি স্বাভাবিক কল করতে পারবেন।
যদি আপনার মোবাইল সিম কাজ না করে, তবে আপনি ওয়াইফাই কলিংয়ের উপর নির্ভর হতে পারেন। এখন বেশিরভাগ মডেলের আইফোন ও অ্যানড্রয়েড ফোনে ওয়াইফাই সাপোর্ট দেওয়া হয়। এছাড়া যেকোনো নেটওয়ার্কের সিম ওয়াইফাই কল সাপোর্ট করে। বলে দি যে আপনি যাকে কল করছেন তার ওয়াইফাই কলিংয়ের প্রয়োজন নেই; আপনার ফোনটি শুধু ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকতে হবে।
ওয়াইফাই কলিং ফিচারের-
নেটওয়ার্ক সমস্যায় সমাধান: যেখানে মোবাইল টাওয়ারের সিগন্যাল দুর্বল, কিন্তু ওয়াইফাই আছে, সেখানে স্পষ্টভাবে কল করা যায়।
কল কোয়ালিটি ভালো হয়: এইচডি ভয়েস কোয়ালিটি মেলে।
অতিরিক্ত অ্যাপ লাগে না: হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মতো আলাদা অ্যাপ দরকার হয় না, ফোনের ডায়ালার দিয়েই কল করা যায়।
ইন্টারন্যাশনাল ট্যুরে কাজে লাগে: অনেক সময় রোমিং চার্জ বাঁচাতে ব্যবহার করা যায় (কিছু অপারেটরের ক্ষেত্রে)।
ওয়াইফাই কলিং ব্যবহার করতে কী কী প্রয়োজন-
ওয়াইফাই কলিং সাপোর্টেড স্মার্টফোন
সক্রিয় ওয়াইফাই কানেকশন-
মোবাইল অপারেটরের ওয়াইফাই কলিং সাপোর্ট
আপনার স্মার্টফোনে কীভাবে চালু করবে ওয়াইফাই কলিং
অ্যানড্রয়েড ফোনে ওয়াইফাই কলিং
সবার প্রথম সেটিংয়ে যান।
এবার নেটওয়ার্ক এবং ইন্টারনেট বা কানেকশন অপশনে যেতে হবে।
এখানে মোবাইল নেটওয়ার্ক সেলেক্ট করুন-
ওয়াইফাই কলিং অপশন খুঁজুন এবং এটি অন করে দিন। কিছু স্মার্টফোনে এই বিকল্পটি কল- ওয়াইফাই কলিং অপশনে পাওয়া যাবে। বলে দি যে ফোন ওয়াইফাই-তে কানেক্ট থাকলে কল করতে পারবেন।
আইফোনে ওয়াইফাই কলিং-
সেটিংস ওপেন করুন।
এখানে অ্যাপস অপশনে ক্লিক করুন।
এবার ফোন বিকল্পে গিয়ে নিচে স্ক্রল করতে হবে।
এবার ফোনে ওয়াইফাই কলিং এ ট্যাপ করুন।
এই আইফোনে ওয়াইফাই কলিং চালু করুন।
কতটা সুরক্ষিত ওয়াইফাই কলিং-
এটি মূলত আপনার মোবাইল অপারেটরের VoLTE (Voice over LTE) বা আইএমএস (IMS) নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, তাই একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে। ওয়াইফাই কলিং মোবাইল নেটওয়ার্ক কলের মতোই সুরক্ষিত, এমনকি অনেক সময় আরও নিরাপদ। তবে পাবলিক বা অজানা ওয়াইফাই ব্যবহার করার সময় সতর্ক থাকা উচিত। হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারের মতো আলাদা অ্যাপের উপর নির্ভর করতে হয় না। ফোনের ডিফল্ট ডায়ালার দিয়েই কাজ হয়, ফলে ঝুঁকি কম।