ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ফাইল ছবি

গাইবান্ধার ফুলছড়িতে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। রবিবার (১০ মে) বিকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত এরশাদ মিয়া উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বিকালে উপজেলার দক্ষিণ মদনেরপাড়ায় কছিম খলিফার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটি বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়

এতে মোটরসাইকেল আরোহী এরশাদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এতে আশেপাশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠলে ট্রাকটি রেখে চালাক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তবে দুর্ঘটনার পর ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।