নাটোরে পানিতে ডুবে সিএনজি চালকের মৃত্যু

নাটোরে পানিতে ডুবে সিএনজি চালকের মৃত্যু

প্রতিকি ছবি

নাটোর লালপুরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে আরিফুল ইসলাম (৩৮) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ওই সিএনজি চালক উপজেলার উত্তর লালপুর গ্রামের মোঃ আকবর আলীর ছেলে।  

জানা যায়, শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরটি মাছ চেেষর জন্য লিজ নেন আরিফুল ইসলাম।

রবিবার দুপুরে পুকুরের কচুরিপানা পরিস্কার করতে গিয়ে পুকুরের মাঝখানে গভীর পানিতে গিয়ে আরিফুল ইসলাম ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় স্থায়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।