শেরপুরে ভারতীয় মদ উদ্ধার, উপজেলা কৃষক লীগ সভাপতির ছেলেসহ গ্রেফতার ৩

শেরপুরে ভারতীয় মদ উদ্ধার, উপজেলা কৃষক লীগ সভাপতির ছেলেসহ গ্রেফতার ৩

প্রতিকি ছবি

কাঠের গুঁড়ার বস্তায় বিশেষভাবে লুকানো ১০৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে শেরপুরের নকলা থানা পুলিশ। 

সোমবার (১১ মে) দুপুরের দিকে উপজেলার গড়ের গাঁও মোড়ে চেকপোস্ট বসিয়ে পিকআপে তল্লাশি করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীবরদী উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাসেমের ছেলে রুহুল আমিন, ওই উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে পিকআপ ভ্যানচালক শফিকুল ইসলাম ও ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর ছেলে নূর মোহাম্মদ।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৩৬ বোতল রয়েল স্টেজ, ৪৮ বোতল ম্যাজিক মোমেন্ট ও ২৪ বোতল আইকনিক হোয়াইট। মদগুলো সীমান্ত অঞ্চল ঝিনাইগাতি থেকে গাজীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও নকলা সার্কেল) নাসরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।