মৌমাছি কামড়ালে যন্ত্রণা কমাতে কী করবেন?
ফাইল ফটো
মৌমাছির কামড় অত্যন্ত বিষাক্ত ও যন্ত্রণাদয়ক এক অনুভূতির নাম। প্রাণীটি ক্ষুদ্র হলেও এই কামড়ে দিশেহারা পরিস্থিতিতে পড়তে হয়। তাৎক্ষনিক জ্বালা কমাতে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। মৌমাছি কামড়ালে কী করবেন জেনে নিন-
বরফ দিন
মৌমাছি কামড়ে যদি জ্বালার পাশাপাশি রক্ত বের হয় তাহলে আক্রান্ত স্থানে বরফ চেপে ধরুন। এতে রক্ত বন্ধ হবে এবং ব্যথা কমবে।
ল্যাভেন্ডার অয়েল
অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহারে যদি আপনার ত্বকে ফুসকুড়ি না ওঠে তাহলে আক্রান্ত স্থানে নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন।
টুথপেস্ট
মৌমাছির কামড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র যন্ত্রণা শুরু হয়। আক্রান্ত স্থানে আধাঘণ্টা টুথপেস্ট লাগিয়ে রাখুন এতে জ্বালাভাব কমার পাশাপাশি মৌমাছির বিষও দূর হবে।
বেকিং সোডা
বেকিং সোডার পেস্ট এবং ভিনেগার একসঙ্গে মিশিয়ে মৌমাছি কামড়ানো স্থানে লাগান। আধা ঘণ্টা রাখুন। মৌমাছির হুলের বিষ দূর করবে এটি।
মাটি
বাগানে কাজ করা অবস্থায় মৌমাছি আক্রমণ করেছে? সঙ্গে সঙ্গে খানিকটা মাটি পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
মধু
তুলার বল মধুতে ভিজিয়ে আক্রান্ত স্থানে চেপে ধরুন। এতে ধীরে ধীরে ব্যথা ও জ্বালা কমবে।
রসুন
মৌমাছি কামড়ালে আক্রান্ত স্থানে কয়েকটি রসুন ছেঁচে লাগান। একটি টাওয়েল পেঁচিয়ে নিন উপরে। আধা ঘণ্টার মধ্যে জ্বালা যন্ত্রণা কমে যাবে।
তবে মনে রাখবেন, মৌমাছির হুল খুবই বিষাক্ত, তাই ব্যথা ও জ্বালা কমার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।