আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির লোগো। ফাইল ছবি
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক/বিবিএ অথবা স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। রাজশাহী জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/বিবিএ অথবা স্নাতকোত্তর/এমবিএ
অভিজ্ঞতা: ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: রাজশাহী
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম