হরমুজ অভিযানে ফ্রান্স-যুক্তরাজ্যের সঙ্গে যোগ দেবে অস্ট্রেলিয়া

হরমুজ অভিযানে ফ্রান্স-যুক্তরাজ্যের সঙ্গে যোগ দেবে অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত।

ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে গঠিত একটি ‘সম্পূর্ণ প্রতিরক্ষামূলক’ মিশনে যোগ দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া।৪০টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর বুধবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, অস্ট্রেলিয়া এই মিশনে একটি ওয়েজটেইল ই-৭-এ নজরদারি বিমান দেবে।  

বিমানটি সংযুক্ত আরব আমিরাতকে ইরানের ড্রোন হামলা থেকে রক্ষা করার জন্য ইতোমধ্যেই অঞ্চলটিতে মোতায়েন রয়েছে।

মার্লেস আরও বলেন, ‘হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে, অস্ট্রেলিয়া একটি স্বাধীন এবং সম্পূর্ণ প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক মিশনকে সমর্থন করতে প্রস্তুত।

যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে পরিচালিত এই মিশনটি হবে সম্পূর্ণ ‘স্বাধীন ও কঠোরভাবে রক্ষণাত্মক’।

তিনি বলেন, এই বহুজাতিক সামরিক মিশনের উদ্দেশ্য হলো, কূটনৈতিক আলোচনা ও উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে সহায়তা করা এবং একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বাস্তব অঙ্গীকার হিসেবে কাজ করা।