জয়পুরহাটে কৃষিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সংগৃহীত
টেকসই কৃষিব্যবসা সম্প্রসারণ শীর্ষক একটি কর্মশালা জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ কর্মশালা আয়োজন করা হয়।
ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বক্তব্য দেন ব্র্যাকের হেড অব সেলস এমএ মনসুর লিয়ন, বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক মানিক রাহা এবং রিজোনাল সেলস ফেরদৌস আলম।
বক্তারা বলেন, দেশে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনে উত্তম কৃষি পদ্ধতির কোনো বিকল্প নেই। টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আরও সচেতন হওয়া প্রয়োজন।
কর্মশালায় নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষকদের দোরগোড়ায় উন্নতমানের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ কীভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে তিন শতাধিক ডিলার ও কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়।