ট্রাম্পকে চীনা গোলাপের বীজ উপহার দেবেন শি জিনপিং
ছবিঃ সংগৃহীত।
চীন সফরে গিয়ে চীনা গোলাপের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আজ শুক্রবার (১৫ মে) ট্রাম্প গিয়েছিলেন চীনের জোংনানহাই কম্পাউন্ডে। সেখানে থাকা গোলাপেই মুগ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট।
জোংনানহাই কম্পাউন্ডে চীনের প্রেসিডেন্টসহ অন্যান্য উচ্চপদস্থ ও সরকারের প্রভাবশালী ব্যক্তিরা থাকেন। এর পুরো অংশটি কঠোর নিরাপত্তায় বেষ্টিত।
এরপর তার জন্য গোলাপ ফুলের বীজ পাঠানোর ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ট্রাম্পকে নিয়ে সেখানে যাওয়ার পর চীনের প্রেসিডেন্ট বলেন, “চীনের কেন্দ্রীয় সরকারের নেতারা এখানে থাকেন এবং কাজ করেন। আমি নিজেও এখানে থাকি। এ স্থানটি ইম্পেরিয়াল বাগানের অংশ ছিল। এ কম্পাউন্ডের অনেক ইতিহাস রয়েছে। যারমধ্যে একটি গাছ আছে যেটি ৪৯০ বছর পুরোনো।”
পরবর্তীতে এক যৌথ সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, তারা দুজন নতুন এক দ্বিপক্ষীয় সম্পর্কে পৌঁছেছেন যা ছিল ইতিবাচক। আর এ সম্পর্ককে একট মাইলস্টোন হিসেবে অভিহিত করেছেন তিনি।