রাজধানীতে ১৩ কেজি গাঁজাসহ ৩জন গ্রেপ্তার

রাজধানীতে ১৩ কেজি গাঁজাসহ ৩জন গ্রেপ্তার

প্রতীকী ছবি।

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ। শুক্রবার (১৫ মে) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে খিলগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লিটন বেপারী (৪৩), সাইমুম খান (৪০) ও মো. মুঞ্জুর (২৮)।

ডিবির মতিঝিল বিভাগ সূত্র জানায়, রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খিলগাঁওয়ের গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার জামে মসজিদের বিপরীত পাশে মালিবাগ রেলগেটগামী সড়কের যাত্রীছাউনির সামনে কয়েকজন মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে সেখানে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জব্দ করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।