মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪১

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪১

প্রতিকী ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বুধবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- ১। মো. বিপ্লব মিয়া (২৪) ২। মো. আল আমিন (২৩) ৩। মো. ফরহাদ শিকদার (২৩) ৪। সজীব হাওলাদার (২৪) ৫। মো. তারা মিয়া (৪৫) ৬। মো. রিপন (৪০) ৭। রহমত উল্লাহ (২৮) ৮। রনি (২৮) ৯। রনি (৩২) ১০। শুভ (২২) ১১। রবিন (৩২) ১২। মো. মুছা (৪০) ১৩। মো. আল আমিন শেখ (৩০) ১৪। মো. নাঈম হোসেন (৩০) ১৫। মো. আসিফ ওরফে মৌশুম (২৯) ১৬। মেহেদী হাসান (২৪) ১৭। মোহন (৩০) ১৮। মো. আশফাক রহমান (৩০) ১৯। মো. শাকিল হোসেন ২০। মো. তুহিন ঘরামী ২১। আবির হাওলাদার ওরফে আকাশ (২৩) ২২। মো. সিজান আকাশ (২৮) ২৩। মো. শুভ (২৮) ২৪। রোহান মীর (২২) ২৫। মো. রাব্বি (২২) ২৬। মো. রবি (২১) ২৭। আল ফাহাদ (২১) ২৮। আব্দুর রহিম (২২) ২৯। মো. মনির (২৮) ৩০। মো. ইসমাঈল (৩৫) ৩১। মো. জিসান (১৯) ৩২। মো. তানজিল (১৮) ৩৩। মো. পারভেজ (২২) ৩৪। মো. রিয়াদ (১৯) ৩৫। মো. আসলাম (৩১) ৩৬। মো. মোস্তাকিন আলম প্রিন্স (২৩) ৩৭। মো. মিজানুর রহমান (৪৫) ৩৮। মো. নেসার উদ্দিন (৫২) ৩৯। মেহেদী হাসানাত (৩৮) ৪০। মো. আবরার ফাইয়াজ (৩৪) ও ৪১। সাইকা মেহেনাজ অনন্যা (৩৪)।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, বুধবার (২০ মে) মিরপুর মডেল থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।