বগুড়ায় এক দিনের ব্যবধানে আবারও ৩ খুন

বগুড়ায় এক দিনের ব্যবধানে আবারও ৩ খুন

প্রতিকি ছবি

 

বগুড়ায় এক দিনের ব্যবধানে আবারও তিনটি পৃথক হত্যাকাণ্ডে পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে একজন স্কুলছাত্র, একজন পাঁচ মাস বয়সী শিশু এবং একজন গৃহবধূকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোস্তাকিম আহমেদ (১৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগের বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে।

এদিন দুপুরে উপজেলার ঘুঘুমারি এলাকায় নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম আহমেদ ঘুঘুমারি উত্তরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। একইদিন বেলা তিনটার দিকে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় মাদকাসক্ত বাবার বিরুদ্ধে তার ৫ মাস বয়সী শিশু সন্তানকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে।

নিহত ওই শিশুর নাম আব্দুল্লাহ। সে উপজেলার কলাকোপা সুবোধ বাজার এলাকার রায়হান আলীর ছেলে। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে একই উপজেলায় ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৮) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহত রিতা উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়ার বিধান চন্দ্র রায়ের স্ত্রী।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, কিছুদিন আগে ফুটবল খেলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। সেই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

এছাড়া গাবতলী উপজেলায় মাদকাসক্ত বাবার বিরুদ্ধে তার ৫ মাস বয়সী শিশু সন্তানকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম আব্দুল্লাহ। সে উপজেলার কলাকোপা সুবোধ বাজার এলাকার রায়হান আলীর ছেলে। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় ঘরে ঢুকে তার শিশু সন্তান আব্দুল্লাহর গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।  

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কি কারণে এই হত্যাকাÐ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

অপরদিকে একই উপজেলায় মধ্যরাতে ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত রিতা উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়ার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। গত বুধবার (২০মে) রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিতা রানীর স্বামী বিধান চন্দ্র রায় জানান, তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।  

বুধবার রাত ১০টার দিকে স্ত্রী রিতা রানীর সাথে রাতের খাবার খেয়ে তারা প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সাড়ে ১২টার দিকে নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙ্গে। একই সময় স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনে দ্রুত সেখানে ছুটে যান তিনি। এ সময় ঘরে ঢুকে দেখতে পান রিতা রানীর গলা কাটা রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।  

বগুড়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর জানান, গলাকাটা অবস্থায় নিহতের মরদেহ শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। হত্যার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।