কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু

কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

 

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের মাছ দেখতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে)  সকালে উপজেলার বজরা তবকপুর এলাকার মজাই ডাঙায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরজামালের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুরে মাছ দেখতে যান রফিকুল ইসলাম। এসময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন তার স্বজনরা।

চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এএম