বাড্ডায় কাভার্ডভ‍্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বাড্ডায় কাভার্ডভ‍্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ফাইল ছবি

রাজধানীর বাড্ডা লিঙ্ক রোড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জুয়েল মিয়া (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন বলে নিহতের স্বজনরা জানান।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহত জুয়েল পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

ঘটনার সময় দুই বন্ধুর সঙ্গে রিকশায় চড়ে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।