বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কমলমুন্সিরহাট এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন-উপজেলার কচুয়াই শেখ মুহাম্মদ পাড়ার আকতারের ছেলে ছামি (১৬) ও একই এলাকার তসলিম (১৪)। শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই কিশোর মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান থানার ওসি