স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১৪টি অক্সিজেন কনসেনট্রেটর সহায়তা

স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১৪টি অক্সিজেন কনসেনট্রেটর সহায়তা

সংগৃহীত

বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। 

রবিবার (২৪ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের দপ্তরে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

চিকিৎসা সরঞ্জামগুলোর মধ্যে আছে: অক্সিজেন কনসেনট্রেটর ১৪টি, এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস ৫৭০টি, ব্যাগ-ভালভ-মাস্ক রিসাসিটেটর ১২টি ও ম্যানুয়াল সাকশন ডিভাইস। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরঞ্জামগুলো জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করবে এবং শ্বাসকষ্টজনিত জটিলতা ও অন্যান্য জরুরি রোগী ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সহায়তা করবে।

হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তর-ডিজিএইচএসের ঊর্ধ্বতন প্রতিনিধি ও আইসিআরসি বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইসিআরসি ঢাকা ডেলিগেশনের পক্ষে হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম সরঞ্জাম হস্তান্তর করেন।

অনুষ্ঠান শেষে আইসিআরসি বাংলাদেশে জরুরি প্রস্তুতি ও স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে মানবিক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়।