ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস
ছবি: সংগৃহীত
আসন্ন ওয়েস্ট ইন্ডিজে সফরের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কুশল মেন্ডিসকে।
সাদা বলের ক্রিকেটে কুশল মেন্ডিসের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন কামিন্দু মেন্ডিস। আর টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ধনঞ্জয়া ডি সিলভা এবং এই ফরম্যাটেও সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন কামিন্দু মেন্ডিস।
৩ জুন সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ও তৃতীয়টি ৬ ও ৮ জুন। এরপর সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে যথাক্রমে ১২, ১৪ ও ১৫ জুন। সাদা বলের লড়াই শেষে দুটি টেস্ট ম্যাচ শুরু হবে যথাক্রমে ২৫ জুন এবং ৩ জুলাই।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে কিংস্টনের সাবিনা পার্কে। অন্যদিকে দুটি টেস্ট ম্যাচ অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওয়ানডে স্কোয়াড:
পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, লাসিথ ক্রুসপুলে, কুশল মেন্ডিস (অধিনায়ক), পাসিন্দু সূরিয়াবান্দারা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), দাসুন শানাকা, মিলান রথনায়েক, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মহেশ থিকশানা, রমেশ মেন্ডিস, দিলশান মাদুশঙ্কা, এশান মালিঙ্গা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, ইসিথ উইজেসুন্দরা, কাসুন রাজিথা ।
টি-টোয়েন্টি স্কোয়াড:
পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, নিশাঙ্কা মাদুশকা, দিনেশ চান্দিমাল, জানিথ লিয়ানাগে, চারিত আশালংকা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), মিলান রথনায়েক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, অসিথ ফার্নান্দো, এশান মালিঙ্গা, প্রমোদ মাদুশান ।
টেস্ট স্কোয়াড:
পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, নিশাঙ্কা মাদুশকা, পাবন রথনায়েক, কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), সোনাল দিনুশা, কুশল মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে, মিলান রথনায়েক, প্রভাত জয়সূরিয়া, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা।