গৌরীপুরে বর্ষসেরা পাঠক সম্মাননা প্রদান

গৌরীপুরে বর্ষসেরা পাঠক সম্মাননা প্রদান

সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশ কার্যালয়ে বর্ষসেরা ৪৫ জন পাঠককে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ মে) হারুন পাঠাগারের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।

এক বছরে ৫২টি বই পড়ে সেরা পাঠক নির্বাচিত হন সামিরা আক্তার।  ৪৮টি বই পড়ে মাহমুদা আক্তার লিলি এবং ৪৫টি বই পড়ে মালিহা মেহনাজ রিমা শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হন।  সর্বনিম্ন ৩০টি বই পড়ার ভিত্তিতে পাঠক মূল্যায়ন করে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দৈনিক যুগান্তরের রম্য লেখক ও সাহিত্যিক সত্যজিৎ বিশ্বাস রানা। তিনি বলেন, বই-ই মানুষের প্রকৃত বন্ধু।  বই পড়তে হবে এবং অন্যদেরও বই পড়ায় উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া। সঞ্চালনা করেন আশিকুর রহমান রাজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক ফারুক আহম্মেদ, শামীম আনোয়ার, হুমায়ুন কবীর সুমন, সেরা পাঠক মেহের আফরোজ, রমজানুর আহমেদ নাজিম প্রমুখ।

সেরা পাঠক হিসেবে সম্মাননা পাওয়া ৪৫ জনের মধ্যে রয়েছেন সামিরা আক্তার, মাহমুদা আক্তার লিলি, মালিহা মেহনাজ রিমা, শরিফুল ইসলাম আসিফ, হুমায়রা তাবাচ্ছুম আরাবী, মারজান আক্তার মিলি, সোনিয়া আফরিন শাপলা, নিধি, খাতিজাতুল সাদিয়া হুমায়রা রওনক তোড়া, জান্নাতুল ফেরদৌস, সেজুতি আক্তার, সুজানা রহমান, ইতি, আনিশা, রুখসানা আক্তার, তাহসিন ইসলাম, রিতু আক্তার, জাহিদ হাসান লিখন, রিয়া আক্তার, অন্তরা দাস, মৃত্তিকা রহমান মিঠি, বিজয়, তানজিত হাসান সৌরভ, ইন্তি, রমজানুর আহমেদ নাজিম, ফায়িজা আক্তার, জৌতি, অরিন, শিলা, তুলি, মরিয়ম পূর্ণ, মুসকান, শিমুল আহমেদ, সাদমান, শাহরিয়ার ফাহিম, উপমা, জাহিদ হাসান, ফেরদৌস আহমেদ, চায়না রাণী সরকার, জান্নাত মাহী, হাবিবা আক্তার, আফরোজা আক্তার, রাফিয়া ইসলাম, ইসরাত জাহান।