শহীদ মোক্তার হোসেন মানিকের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত
সংগৃহীত
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের ছোট ভাই শহীদ মোক্তার হোসেন মানিকের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (২৫ মে) রাতে শহীদ মোক্তার হোসেন মানিক স্মৃতি সংসদের উদ্যোগে নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদের নূর আহমদ ইঞ্জিনিয়ার বাড়ি প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
এছাড়া উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, খালেদ মাহমুদ বাবুল, নাছির উদ্দীন চৌধুরী, এয়াকুব শহীদ, জালাল চৌধুরী, মরহুমের ভাই আকতার হোসেন মোরশেদ, হাসান কবির, নুরুল আলম, মো. সাইফুদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, শামীম আলমগীর রুবেল, মহিন উদ্দিন, কামরুল অপু, শেখ সুমন, আরমান উদ্দিন কালু ও এম এ মাহফুজ প্রমুখ।
দোয়া মাহফিলের আগে সরোয়ার আলমগীর তার ছোট ভাই শহীদ মোক্তার হোসেন মানিকের স্মৃতিচারণ করেন।
পরে মাওলানা জানে আলম বিশেষ মোনাজাত পরিচালনা করেন।