যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৩

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৩

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. মাহাবুব পাপ্পু (৩৬), মোছা. তুলি বেগম (২৮), মো. হেলাল (২৪), সিফাত (১৯), মো. ইমন হোসেন (১৯), মো. সুজন (৪২), মো. আলী হোসেন (৩২), মো. আসাদুল (২৪), মো. নজরুল ইসলাম (২৪), মো. ফজলে রাব্বী (৩০), মো. হারুন অর রশিদ (৭৪), মোসা. মোর্সেদা খানম ও মো. সাখওয়াত হোসেন।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গতকাল সোমবার (২৫ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে।

তাদের মধ্যে পুরাতন মামলায় তিনজন, গ্রেফতারি পরোয়ানা মূলে তিনজন ও মোবাইল কোর্টে ৭ জন গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।