দোকানপাট খোলা রাখার সময় নিয়ে নতুন নির্দেশনা
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহার পর দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পিআরও (পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে হবে।