স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে শেষপর্যন্ত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

ছবিঃ সংগৃহীত

৭০০ কেজি ওজনের আলোচিত এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে পুনরায় রাবেয়া এগ্রো ফার্মে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মহিষটি নারায়ণগঞ্জে পৌঁছায়নি।

একটি টেলিভিশন চ্যানেলে বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিশৃঙ্খলা এড়াতে কেরানীগঞ্জের ক্রেতার কাছ থেকে টাকা ফেরত দিয়ে মহিষটি আবার খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেটি সেখানেই লালন-পালন করা হবে।

এর আগে সোমবার (২৫ মে) রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির কেরানীগঞ্জ থেকে মহিষটি নিতে গেলে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মে লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়। মহিষটিকে গোসল করিয়ে রাজকীয় পোশাক পরানো হয় এবং লাল গালিচায় হাঁটিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রায় ১০ মাস আগে রাজশাহীর সিটি হাট এলাকা থেকে মহিষটি এনে নিজের সন্তানের মতো যত্নে বড় করেন জিয়াউদ্দিন মৃধা। ৭০০ কেজি ওজনের এই মহিষটি সামির আগে থেকেই ৫৫০ টাকা কেজি দরে কিনে রেখেছিলেন।

মহিষটির চেহারা ও মাথার চুলের স্টাইল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছুটা মিলে যাওয়ায় ফার্ম মালিকের ছোট ভাই মজা করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে এই নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ব্যতিক্রমী নাম ও গঠনের কারণে মহিষটি দেখতে ফার্মে ভিড় করেন হাজারো মানুষ। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে এটি।