ঈদের দাওয়াত দিয়ে ফেরার পথে প্রাণ গেল পথচারীর

ঈদের দাওয়াত দিয়ে ফেরার পথে প্রাণ গেল পথচারীর

প্রতীকী ছবি

গাইবান্ধায় ঈদ যাত্রায় ঢাকা-রংপুর মহাসড়ক পারাপার হতে বাসচাপায় আব্দুল হামিদ (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি ঈদ উপলক্ষে এক আত্মীয়র বাড়িতে দাওয়াত দিয়ে ফিরছিলেন।

বুধবার (২৭ মে) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ উপজেলার দরবস্ত ইউনিয়ন বিশুবাড়ী গ্রামের মৃত মনছের আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আব্দুল হামিদ বুধবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এক আত্মীয়র বাড়িতে কোরবানির ঈদের দাওয়াত দিয়ে ফিরছিলেন। ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয় নামক স্থানে সড়ক পারপার হওয়ার সময় দ্রুত গতির একটি বাস তাকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঈদ যাত্রায় মহাসড়কে অনেক যানবাহন বৃদ্ধি পেয়েছে। মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় গাড়িতে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বাসটিকে আটক করা সম্ভব হয়নি।