ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা।

 

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

 

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টিসহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সেই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারনত অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।