টাঙ্গুয়ার হাওরে ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে নিখোঁজ পর্যটক

টাঙ্গুয়ার হাওরে ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে নিখোঁজ পর্যটক

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পাটলাই নদীতে পড়ে তামিম আহমেদ (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ তামিম আহমেদ সুনামগঞ্জের ধর্মপাশার মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে টেকেরঘাট এলাকা থেকে ৫০-৬০ জন পর্যটক নিয়ে একটি নৌকা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা হয়। নৌকাটি শ্রীপুর বাজার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ তামিম নৌকা থেকে নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পর্যটক নিখোঁজের খবর তারা পেয়েছেন। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন ও ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছেন।