টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

কক্সবাজার টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার র‍্যাব। ​গ্রেফতারকৃত আসামি​ দেলোয়ার হোসাইন (৩৬) টেকনাফের পশ্চিম সাতঘরিয়া পাড়ার (কাছারপাড়া) নুরুল ইসলামের ছেলে।  

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, ৩১ মে দুপুরে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির ৯ নং ওয়ার্ডের দমদমিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি দেলোয়ার হোসাইন রামু থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত কর্তৃক ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

সাজা ঘোষণার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।