ফিটনেস নিয়ে প্রশ্ন, আবার কারও ক্যারিয়ার শেষ দেখছেন বাটলার

ফিটনেস নিয়ে প্রশ্ন, আবার কারও ক্যারিয়ার শেষ দেখছেন বাটলার

ছবি: সংগৃহীত

সাত বছর পর নারী ফুটবলে বাংলাদেশ ভারতের কাছে হেরেছে। আজ রাতে গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারত ৩-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে। ৯০ মিনিটের লড়াইয়ে বাংলাদেশ অত্যন্ত হতশ্রী ফুটবল খেলেছে।

বাংলাদেশ দলের বৃটিশ কোচ পিটার বাটলার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘কোনো অজুহাত নেই। আমরা একটি ভালো দলের কাছে হেরেছি। আমরা ঢিলেঢালাভাবে শুরু করেছিলাম এবং ঢিলেঢালাভাবেই শেষ করেছি।’

কোচ বাটলার নিজে দায় নেয়ার পাশাপাশি আবার কয়েক জনের খেলোয়াড়ের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘অনেকে এই পর্যায়ে খেলার মতো ফিটনেসে নেই।’

বাংলাদেশ দলে ফিটনেস কোচ রয়েছে। সেই কোচ থাকার পরও ফিটনেস কাঙ্ক্ষিত পর্যায়ে নেই কেন এবং ফিটনেস পর্যাপ্ত না থাকলে কেনই বা খেলালেন এই প্রশ্ন আসছে ঘুরেফিরে। ফিটনেসহীনতার পাশাপাশি আবার মনিকার মতো খেলোয়াড়ের ইতি দেখছেন পিটার, ‘মনিকা হয়তো ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছে, সম্ভবত। সে চোটে ভুগছে, এবং সে আর কোনো তরুণী মেয়ে নয়, যদিও সে দারুণ সেবা দিয়ে গেছে।’

বাটলার ম্যাচের পর অনেক সময় রহস্যময় মন্তব্য করেন। আজকে যেমন বলেছেন,’অবশ্যই কিছু কারণ আছে যা আমাদের খতিয়ে দেখতে হবে—নির্দিষ্ট করে বলতে গেলে, কেন কিছু খেলোয়াড় ট্র্যাক ব্যাক (নিজেদের পজিশনে ফিরে আসা) করছিল না এবং সময়মতো ওয়ার্ম-আপের জন্য আসছিল না। কখনও কখনও সম্পর্কের শেষ আসে। তখন আপনাকে চারপাশ খতিয়ে দেখতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া (work in progress), এবং আপনাকে বলতে হবে, "একটু দাঁড়ান।" যেমন আজকের রাতের কথাই ধরুন: মারিয়া আমার কাছে একঝলক টাটকা বাসের মতো। সে একজন ভালো নেতা, এবং আমি নিশ্চিত সে এই দলটিকে খুব, খুব ভালোভাবে নেতৃত্ব দেবে। ‘

বাংলাদেশ এখন নেপালের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। এই পারফরম্যান্সে ফাইনাল খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ নিয়ে কোচ বলেন,‘ আমার মনে হয় এটি পুরোপুরি নির্ভর করে আমাদের খেলোয়াড়রা বিষয়টিকে কীভাবে নেয় তার ওপর। আমরা নিজেদের ঝালিয়ে নেব—আগামীকাল আমাদের রিকভারি (ক্লান্তি দূর করার) দিন রয়েছে। আমরা নিজেদের গুছিয়ে নেব, বিষয়টির ওপর নজর দেব। আমরা আবার অনুশীলনের মাঠে ফিরে যাব এবং আমি মাঠে এমন একটি দল নামাব যারা—যারা খেলতে চায় ‘