৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল চিলি

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল চিলি

ফাইল ছবি

দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্যাঞ্চলীয় উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।  রোববার (১ জুন) অনুভুত হওয়া ভূ-কম্পনটির মাত্রা ছিল ৬।  যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গ্রিনিচ মান সময় রাত ৯টা ৩৪ মিনিটে অনুভূত হয়। এর কেন্দ্র ছিল বন্দরনগরী ভালপারাইসো থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ২৫ কিলোমিটার গভীরে।

তবে ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আনাদোলু