গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
ফাইল ছবি
গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. মোমেনুল ইসলাম।
তিনি জানান, সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আইয়ুব খাঁ নিহত হন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও দুই যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।