ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সংগৃহীত ছবি
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন একশিশু, দুই নারী ও দুজন পুরুষ। আহত দুজন শিশু। তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
দুর্ঘটনাকবলিত ট্রাক এবং প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।