শেরপুরে বাড়িঘরে হামলার বিচার দাবিতে মানববন্ধন

শেরপুরে বাড়িঘরে হামলার বিচার দাবিতে মানববন্ধন

সংগৃহীত ছবি

শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও হত্যার হুমকির বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

বুধবার দুপুরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মাধবপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. জুব্বাদ আলী, আতিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মো. আল-আমিন, মাহফুজা আক্তার প্রমুখ। 

বক্তারা অভিযোগ করেন, মুরগাচোরা গ্রামের মোতালেব হোসেন, জাকির, আনা মিয়াসহ কয়েকজন ঘরবাড়ি ভাঙচুর করেছে। এখন জমি দখলসহ প্রতিনিয়ত মারধর ও হত্যার হুমকি দিচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও দেড়শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।