৫ বছরের শিশুকে ধর্ষণ : অভিযুক্তকে গণধোলাই, পুলিশে সোপর্দ
সংগৃহীত ছবি
নাটোরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) রাতে এ ঘটনায় অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে উত্তেজিত এলাকাবাসী।
অভিযুক্তের নাম শরিফুল ইসলাম (৩৫)। তিনি নাটোর সদর থানার ছাতনী ইউনিয়নের মদনহাট গ্রামের আব্বাস আলীর ছেলে। শরিফুল পেশায় একজন ফুচকা ব্যবসায়ী।
গ্রামবাসী জানায়, মঙ্গলবার বিকেলে ৫ বছরের ওই শিশুটি নানির সঙ্গে ঘাস কাটতে যায়।
এরই এক ফাঁকে শরিফুল ইসলাম ওই শিশুটিকে ডেকে নিয়ে পাশের প্রাইমারি স্কুলে ধর্ষণ করে। এতে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিষয়টি জানাজানি হলে বুধবার সন্ধ্যায় উত্তেজিত গ্রামবাসী শরিফুল ইসলামকে আটক করে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে পুলিশ শরিফুল ইসলামকে উত্তেজিত এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, এলাকাবাসীর অভিযোগে শরিফুল ইসলামকে আটক করে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির মাকে বাদী হয়ে একটি মামলা দায়ের করার জন্য থানায় আসতে বলা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।