গাইবান্ধায় বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

গাইবান্ধায় বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

প্রতিকি ছবি

 

গাইবান্ধার সাঘাটায় এক তরুণ শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক মাদ্রসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় এলাকার রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন ‘জামিয়া কারমিয়া দারুল উলুম মাদ্রাসা’র অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

গ্রেফতার মাদ্রাসা শিক্ষক রবিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিউল ইসলাম মাসখানেক আগে মাদ্রাসাটিতে শিক্ষক পদে চাকরিতে যোগদান করেন।

যোগদানের পর থেকে ওই মাদ্রসায় থাকেন তিনি। একপর্যায়ে শুক্রবার সকাল ১০টার দিকে অফিস কক্ষে মাদ্রাসার এক তরুণ শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে এলে স্থানীয়রা ছুটে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধারসহ শিক্ষক রবিউল ইসলামকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে অভিযুক্ত রবিউল ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।

‎প্রত্যক্ষদর্শী মাহাবুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘ সময় ধরে ওই শিক্ষার্থীকে জোরাজুরি করছিলেন। বিষয়টি নজরে এলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।