ফের বাবা-মা হলেন শাকিব-বুবলী

ফের বাবা-মা হলেন শাকিব-বুবলী

ফাইল ফটো

ফের বাবা-মা হয়েছেন জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান ও শবনম বুবলী। তাদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। আজ শুক্রবার (৫ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বুবলী নিজেই।

সন্তানের আগমনের খবর জানিয়ে সামাজিক মাধ্যমে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

শাকিব-বুবলী জুটির সংসারে এর আগে শেহজাদ খান বীর নামে একটি পুত্রসন্তান আসে। এবার কন্যাসন্তানের জন্মের মধ্য দিয়ে তারকা দম্পতির পরিবারে সদস্য বাড়ল। বুবলীর পোস্টের পর থেকেই সামাজিক মাধ্যমে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার জোয়ার বইছে। নতুন অতিথির আগমনে শাকিব-বুবলী ভক্তমহলে এখন উৎসবের আমেজ।