কুড়িগ্রামে শব্দদূষণ বিরোধী অভিযান, ৪ চালককে জরিমানা

কুড়িগ্রামে শব্দদূষণ বিরোধী অভিযান, ৪ চালককে জরিমানা

ফাইল ছবি

কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

অভিযান সূত্র জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৪টি যানবাহনের চালককে ৪টি মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি তাৎক্ষণিকভাবে যানগুলো থেকে ৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন এবং কাজী রীমা আক্তার এই মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিচালক রেজাউল করিম, জেলা পুলিশের সদস্য এবং প্রশাসনের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।