অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের

অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা-রংপুর সড়কে ব্যাটারিচালিত একটি মোটরসাইকেল পেছন থেকে অটোভ্যানকে ধাক্কা দিলে অটোভ্যান চালক জয়নাল মিয়া (৬০) ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৬ জুন) দুপুরে জয়নাল মিয়া মারা যান। নিহত জয়নাল নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ পশ্চিমপাড়া গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গত ২৯ মে রাত ৯টার দিকে জয়নাল মিয়া অটোভ্যান নিয়ে নলডাঙ্গা-রংপুর সড়কের কিশামত হামিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক জয়নাল মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ওইদিন রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর সড়ক দুর্ঘটনায় জয়নাল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।